Skip to main content

কবিগানে আনন্দলোক পুরস্কার..


কবিগানের মাধ্যমে সমাজ সচেতনতার জন্য আনন্দলোক পুরস্কার.. 




বঙ্গদেশের শ্রেষ্ঠ শিক্ষামূলক ও ঐতিহ্যপূর্ণ লোকগান হল কবিগান৷ এই গান সমাজকে চেতনা দান করে ঐক্য ও উন্নয়ন ঘটায়৷ বিগত আঠাশ বছর ধরে কবিয়াল গণেশ ভট্টাচার্য তার জনপ্রিয় কবিগানের দল "যামিনী রামকিঙ্কর কবিগান ট্রুপ" নিয়ে প্রত্যন্ত গ্রামগঞ্জে এরূপ সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান পরিবেশন করে চলেছেন৷ কয়েকটি প্রধান সামাজিক ব্যাধি যেমন পিতামাতাকে সেবাশুশ্রুষায় সন্তানের অনীহা, কন্যাভ্রূণ হত্যা, বাল্যবিবাহ, পণপ্রথা, পরিবেশ দূষণ, বিভিন্ন জলবাহিত রোগ, এডস, পোলিও, কুষ্ঠরোগ প্রভৃৃৃৃৃৃৃৃতি বিষয়ে শ্রোতৃৃৃৃৃৃৃবর্গকে তিনি সজাগ করে চলেছেন৷ তার এই সামাজিক অবদানের জন্য এবিপি গ্রুপের আনন্দলোক ম্যাগাজিন ও অফিসার্স চয়েস কোং তাকে "সালাম বেঙ্গল পুরস্কারে ভূষিত করেছেন৷ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কারটি প্রদান করা হয় শিল্পনগরী দুর্গাপুরের "সৃৃৃৃৃৃৃৃজনী" অডিটোরিয়ামে৷ দর্শকে পরিপূর্ণ প্রেক্ষাগৃৃৃৃৃৃৃৃহে অফিসার্স চয়েসের পক্ষ থেকে শ্রীযুক্ত আনিশ মারিয়া মহাশয় ও আনন্দলোকের পক্ষ থেকে শ্রীযুক্ত শমীক দে মহাশয় তার হাতে পুরস্কার হিসাবে তুলে দেন একটি সুদৃৃৃৃৃৃৃশ্য স্মারক, শংসা পত্র, উত্তরীয় ও একটি দামী মোবাইল ফোন৷ উপস্থিত ছিলেন স্বাগতালক্ষ্ণী দাশগুপ্ত, লোপামুদ্রা মিত্র, অগ্নিমিত্রা পাল প্রমুখ বিশিষ্ট বিচারকমণ্ডলী ও অতিথিবৃৃৃৃৃৃৃৃৃৃন্দ৷



সালাম বেঙ্গল পুরস্কার প্রদান অনুষ্ঠানের ভিডিও.. 


 


SALAM BENGAL Award for Social Awareness through Kabigaan.. 


The Officers' Choice Co. and the Anandalok magazine of ABP group has honoured Mr Ganesh Bhattacharyya, a renowned popular Kabigaan artiste, for his contribution of Health, Environment, Science awareness through Kabigaan. Kabigaan is a risible instructive folk song of Bengal. The award has given at Srijonee Auditorium of Durgapur. 


Comments

Popular posts from this blog

কবিগান বঙ্গের শ্রেষ্ঠ লোকগান..

      কবিগানে লোকশিক্ষার পাশাপাশি আছে বিনোদন  গণেশ ভট্টাচার্যঃ  ২১ মে, ২০২৫: বাঁকুড়া—  কবিগান বঙ্গের সর্বশ্রেষ্ঠ লোকশিক্ষামূলক লোকগান, কারণ এই গানের মত এত শিক্ষা, জ্ঞান ও সমাজ সচেতনতার বার্তা আর অন্য কোথাও পাওয়া যায় না৷ মজার ছলে সমাজকে লোকশিক্ষা দেওয়াতে এই লোকগানের আর জুড়ি মেলা ভার৷ অবশ্য সব কবিগানের দল মানেই যে মজা বা বিনোদন আছে তা কিন্তু নয়৷ কবিয়ালের শিক্ষা, পরিবেশনের দক্ষতা, বুৎপত্তি ও সর্বোপরি ঈশ্বরপ্রদত্ত প্রতিভার জোরে একজন কবিয়াল সমাজের সর্বস্তরে গ্রহণযোগ্য হয়৷  অনলস প্রচেষ্ঠা ও অধ্যবসায়ের দ্বারা কবিয়াল সমাজে জনপ্রিয় ও সুপ্রতিষ্ঠিত হয়৷ বর্তমানে জনপ্রিয়তার শিখরে বিরাজমান কবিগানের দল "যামিনী রামকিঙ্কর কবিগান ট্রুপ" এর অনুষ্ঠানের  একটু ঝলক দেওয়া হল৷  কবিগান দীর্ঘজীবি হোক.. 

বুটিকার্ট ইউনিক মেলায় কবিগানের সম্মান

আইসিসিআর গ্যালারিতে কবিগানের সম্মান  কলকাতার রবীন্দ্রনাথ টেগোর সেন্টারে আইসিসিআর গ্যালারিতে Boutiqart.org এর পক্ষ থেকে কবিয়াল গণেশ ভট্টাচার্যকে বিশেষ সম্মান প্রদান করা হয়..  গণেশ ভট্টাচার্য:              এই বাংলায় যাঁরা নিরলস প্রচেষ্টা ও অধ্যবসায়ের দ্বারা মাটির কোলঘেঁসা লোককৃষ্টিকে বাঁচিয়ে রেখেছেন ও নানা গঠনমূলক কর্মের মাধ্যমে আদি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছেন তাঁদের এক ছাতার তলায় আনার মহতী উদ্যোগ গ্রহণ করেছেন বুটিকার্ট ডট অর্গ. নামক একটি সংস্থা৷ আন্তর্জাতিক মানের এই সংস্থাটির দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন ঘটল কলকাতার রবীন্দ্রনাথ টেগোর সেন্টারে৷   Boutiqart.org এর পক্ষ থেকে কিউ টিভির কর্ণধার মাননীয়া সৃজা সুর ঘোষ সংবর্ধনা জ্ঞাপন করছেন কবিয়াল গণেশ ভট্টাচার্যকে..                                 গত ২৮, ২৯ ও ৩০ শে এপ্রিল এই তিনদিন ব্যাপী লোকশিল্পের সম্ভার বসেছিল কলকাতার ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের গ্যালারিতে৷ হো চি মিন সরণীতে অনুষ্ঠিত এই লোকশি...

মনসার জাতগান.. এক বিলুপ্তপ্রায় লোকগান

  দেবী মনসার জাতগান..  কবিয়াল গণেশ ভট্টাচার্য                                 কবিগানের মত মনসার জাতগানও বাংলার এক ঐতিহ্যপূর্ণ লোকগান৷ সাধারণতঃ আষাঢ়-শ্রাবণ-ভাদ্র-আশ্বিন মাসে এই গান বঙ্গের মনসা মন্দিরগুলিতে মাতৃৃৃৃৃৃৃৃৃসদনে গাওয়া হয়৷ জ্যৈষ্ঠ মাসে দশহরা থেকে শুরু করে আশ্বিন মাসের সংক্রান্তি অর্থাৎ ডাকসংক্রান্তি পর্যন্ত শনি ও মঙ্গলবার ধরে বিভিন্ন স্থানে নাগমাতার পূজা অনুষ্ঠিত হয়৷ গ্রামগঞ্জে তাই আজও দেবীর লীলাসম্বলিত জাতগান খুব জনপ্রিয়৷                              জাতগানের ভিডিও                কবিগানের সাথে এই জাতগানের কিয়দংশে সাদৃৃৃৃৃৃশ্য লক্ষ্য করা যায়৷ অষ্টাদশ-ঊনবিংশ শতকে কয়েকটি বিশেষ পর্যায় গেয়ে কবিগান শুরু করা হত৷ তৎকালীন কবিয়ালগণ প্রথমেই সখীসংবাদ পর্যায় গাইতেন৷ সখীসংবাদ ও দূতীসংবাদ কীর্তনের মাথুরলীলা সম্পর্কিত, যা মথুরাকেন্দ্রিক৷ মনসার জাতগানেও এই সখীসংবাদ ও দূতীসংবাদ পর্যা...