Skip to main content

শ্রীকৃৃৃৃৃৃৃষ্ণ বিষয়ক কবিগানের পালা..

 শ্রীকৃৃৃৃৃষ্ণজন্মাষ্টমীব্রত উপলক্ষ্যে কবিগানের লড়াই.. 



"হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে 

গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমোহস্তুতে৷৷" 

"যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে... 

মথুরায় দেবগণ পুষ্পবৃষ্টি করে৷৷"... 


কবিয়াল গণেশ ভট্টাচার্য 


             বাঙালীর বারো মাসে তের পার্বণ আর তার মধ্যে বর্ষাকালীন একটি শ্রীকৃৃৃৃৃৃষ্ণজন্মাষ্টমী মহোৎসব৷ তিথি অনুসারে সাধারণতঃ শ্রাবণ অথবা ভাদ্র মাসে পঞ্জিকায় এই উৎসবের দিন ধার্য হয়৷ এই উৎসব উপলক্ষ্যে বঙ্গদেশে ভোগ-প্রসাদ বিতরণ, ভূরিভোজ, নরনারায়ণ সেবা ও নানা সাংস্কৃৃৃৃৃৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ বিভিন্ন লোক আঙ্গিকের মধ্যে সর্বাধিক চাহিদানুসারে কবিগানের লড়াই অধিকাংশ স্থানেই পরিবেশিত হয়৷ ভগবান শ্রীকৃৃৃৃৃৃৃৃষ্ণকেন্দ্রিক যে বিষয়গুলি কবিগানের আসরে উপস্থাপিত করা হয় সেগুলির সংক্ষিপ্ত বিবরণ নিম্নে উল্লেখ করা হল— 

১) শ্রীকৃৃৃৃৃৃৃষ্ণ বনাম কংস— 

               কবিগানের আকর্ষণীয় বিষয়টি আসলে মামা বনাম ভাগ্নের লড়াই৷ দেবকীনন্দন শ্রীকৃৃৃৃৃৃৃষ্ণ মামা কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মথুরায় গিয়ে তাকে নিধন করেন৷ দুই কবিয়াল স্ব স্ব যুক্তির মাধ্যমে তুমুল লড়াইয়ের মঞ্চে নিজ পক্ষকে শ্রেষ্ঠ প্রমাণ করেন৷ 

২) শ্রীকৃৃৃৃৃৃৃষ্ণধন বনাম দুর্যোধন— 

             কৃৃৃৃৃৃৃৃৃষ্ণের ধন ও দুর্যোধনের ধন নিয়ে দুই বৈবাহিক মহোদয়ের লড়াই৷ শ্রীকৃৃৃৃৃৃৃৃষ্ণের পুত্র শাম্বের সহিত দুর্যোধন দুহিতা লক্ষ্মণা পরিণয়সূত্রে আবদ্ধ হওয়ায় উভয়ে বৈবাহিক মহাশয়৷ এছাড়া কৃৃৃৃৃষ্ণের সাথে দুর্যোধনের আরও দুটি সম্পর্ক আছে৷ কৌরব প্রতিনিধি দুর্যোধন তার খুড়তুতো ভাইদের (যারা শ্রীকৃৃৃৃৃৃষ্ণের পিসতুতো ভাই) বিষয়বঞ্চিত করার জন্যই তুমুল লড়াই৷ 

৩) শ্রীকৃৃৃৃৃৃষ্ণ বনাম গান্ধারী— 

                পিসি বনাম ভাইপোর লড়াই৷ পঞ্চপাণ্ডবের মাতা কুন্তী যেহেতু শ্রীকৃৃৃৃৃৃষ্ণের পিসিমা, কুন্তীর বড় জা হওয়ায় কৌরবজননী গান্ধারীও কৃৃৃৃৃৃৃৃষ্ণের পিসিমা৷ সমরান্তে কুরুক্ষেত্র রণাঙ্গনে নিশুতি রাত্রে উভয়ের কথোপকথন ও তুমুল লড়াই৷ 

৪) শ্রীকৃৃৃৃৃৃৃৃষ্ণ বনাম শকুনি— 

               কৌরবজননী গান্ধারীর ভ্রাতা ও সুবলপুত্র শকুনির পাশার চালে পাণ্ডবরা সর্বসান্ত হওয়ায় পিসেমশাইয়ের অনুপস্থিতিতে পিসিমা ও তার পুত্রদের ঢাল হিসাবে শ্রীকৃৃৃৃৃৃৃৃৃষ্ণের সাথে শকুনির লড়াই৷ 



৫) শ্রীকৃৃৃৃৃষ্ণ বনাম বৃৃৃৃৃৃৃৃৃন্দাদুতি— 

               কংস বধার্থে অক্রুরের রথে যদুপতি শ্রীকৃৃৃৃৃৃৃৃষ্ণের মথুরাগমনের পর অষ্টসখীর শিরোমণি রাধারাণী একাকিনী৷ ওদিকে বামে কুব্জা লয়ে ব্রজেশ্বর শ্রীকৃৃৃৃৃৃৃষ্ণ মথুরাবাসী৷ প্রেমিকের সংবাদ আনয়ন ও রাধিকাবর্জনের অভিযোগ জ্ঞাতার্থে দুত হিসাবে বৃৃৃৃৃৃৃৃৃন্দার মথুরায় আগমন এবং বাঁকাচাঁদের সহিত কথোপকথন৷ এই পালাটি অনেক পুরাতন বিরহ গানে সমৃৃৃৃৃৃৃদ্ধ৷ কীর্তনের "মাথুর" পালাটিই হল কবিগানের "কৃৃৃৃৃৃৃষ্ণ বনাম বৃৃৃৃৃৃৃৃৃন্দা৷ সখীসংবাদ-দুতিসংবাদ-অক্রুরসংবাদ প্রভৃৃৃৃৃৃতি কবিগানের প্রাচীন অঙ্গের বৈচিত্রে ভরপুর পালাটিকে কেন্দ্র করে জমজমাট লড়াই চলে৷ 

৬) শ্রীকৃৃৃৃৃৃৃৃৃষ্ণ বনাম ভীষ্ম— 

              মহাভারতকেন্দ্রিক কৌরবসেনাপতি বীরযোদ্ধা ভীষ্ম কুরুক্ষেত্র রণাঙ্গনে শ্রীকৃৃৃৃৃৃষ্ণের সাথে কথোপকথনে লিপ্ত হন৷ অর্জুনের শরে শরশয্যা গ্রহণের পূর্বে কৃৃৃৃৃৃষ্ণ রথের চাকা নিক্ষেপ করতে উদ্যত হলে কবিগানের লড়াই বাঁধে৷ 

৭) শ্রীকৃৃৃৃৃৃৃৃৃষ্ণ বনাম বাণরাজা— 

                দ্বারকানাথ শ্রীকৃৃৃৃৃৃৃৃৃষ্ণের পৌত্র অনিরূদ্ধ ও বাণরাজার কন্যা ঊষার প্রণয়ঘটিত লড়াই৷ 

৮) শ্রীকৃৃৃৃৃৃৃষ্ণ বনাম নারদ— 

                গোলকপতি গোবিন্দের সাথে দেবর্ষি নারদের কথোপকথন৷ ঋষি নারদ কলহের প্রতীক৷ বর্তমান সমাজ সংসারেও নারদের অভাব নেই৷ এই নিয়ে কবিগানেও তুমুল কলহে লিপ্ত হন দুই কবিয়াল৷ 

          এছাড়াও কবিগানে শ্রীকৃৃৃৃৃৃৃৃৃষ্ণের সাথে আরও অনেক চরিত্রের লড়াই চলে৷ 

                        ৷৷জয় রাধেকৃৃৃৃৃৃষ্ণ৷৷ 


 শ্রীকৃৃৃৃৃৃৃৃষ্ণজন্মাষ্টমী উপলক্ষ্যে  অণ্ডালের শ্রীরামপুরে কবিগান..


Comments

Post a Comment

Popular posts from this blog

কবিগান বঙ্গের শ্রেষ্ঠ লোকগান..

      কবিগানে লোকশিক্ষার পাশাপাশি আছে বিনোদন  গণেশ ভট্টাচার্যঃ  ২১ মে, ২০২৫: বাঁকুড়া—  কবিগান বঙ্গের সর্বশ্রেষ্ঠ লোকশিক্ষামূলক লোকগান, কারণ এই গানের মত এত শিক্ষা, জ্ঞান ও সমাজ সচেতনতার বার্তা আর অন্য কোথাও পাওয়া যায় না৷ মজার ছলে সমাজকে লোকশিক্ষা দেওয়াতে এই লোকগানের আর জুড়ি মেলা ভার৷ অবশ্য সব কবিগানের দল মানেই যে মজা বা বিনোদন আছে তা কিন্তু নয়৷ কবিয়ালের শিক্ষা, পরিবেশনের দক্ষতা, বুৎপত্তি ও সর্বোপরি ঈশ্বরপ্রদত্ত প্রতিভার জোরে একজন কবিয়াল সমাজের সর্বস্তরে গ্রহণযোগ্য হয়৷  অনলস প্রচেষ্ঠা ও অধ্যবসায়ের দ্বারা কবিয়াল সমাজে জনপ্রিয় ও সুপ্রতিষ্ঠিত হয়৷ বর্তমানে জনপ্রিয়তার শিখরে বিরাজমান কবিগানের দল "যামিনী রামকিঙ্কর কবিগান ট্রুপ" এর অনুষ্ঠানের  একটু ঝলক দেওয়া হল৷  কবিগান দীর্ঘজীবি হোক.. 

বুটিকার্ট ইউনিক মেলায় কবিগানের সম্মান

আইসিসিআর গ্যালারিতে কবিগানের সম্মান  কলকাতার রবীন্দ্রনাথ টেগোর সেন্টারে আইসিসিআর গ্যালারিতে Boutiqart.org এর পক্ষ থেকে কবিয়াল গণেশ ভট্টাচার্যকে বিশেষ সম্মান প্রদান করা হয়..  গণেশ ভট্টাচার্য:              এই বাংলায় যাঁরা নিরলস প্রচেষ্টা ও অধ্যবসায়ের দ্বারা মাটির কোলঘেঁসা লোককৃষ্টিকে বাঁচিয়ে রেখেছেন ও নানা গঠনমূলক কর্মের মাধ্যমে আদি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছেন তাঁদের এক ছাতার তলায় আনার মহতী উদ্যোগ গ্রহণ করেছেন বুটিকার্ট ডট অর্গ. নামক একটি সংস্থা৷ আন্তর্জাতিক মানের এই সংস্থাটির দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন ঘটল কলকাতার রবীন্দ্রনাথ টেগোর সেন্টারে৷   Boutiqart.org এর পক্ষ থেকে কিউ টিভির কর্ণধার মাননীয়া সৃজা সুর ঘোষ সংবর্ধনা জ্ঞাপন করছেন কবিয়াল গণেশ ভট্টাচার্যকে..                                 গত ২৮, ২৯ ও ৩০ শে এপ্রিল এই তিনদিন ব্যাপী লোকশিল্পের সম্ভার বসেছিল কলকাতার ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের গ্যালারিতে৷ হো চি মিন সরণীতে অনুষ্ঠিত এই লোকশি...

মনসার জাতগান.. এক বিলুপ্তপ্রায় লোকগান

  দেবী মনসার জাতগান..  কবিয়াল গণেশ ভট্টাচার্য                                 কবিগানের মত মনসার জাতগানও বাংলার এক ঐতিহ্যপূর্ণ লোকগান৷ সাধারণতঃ আষাঢ়-শ্রাবণ-ভাদ্র-আশ্বিন মাসে এই গান বঙ্গের মনসা মন্দিরগুলিতে মাতৃৃৃৃৃৃৃৃৃসদনে গাওয়া হয়৷ জ্যৈষ্ঠ মাসে দশহরা থেকে শুরু করে আশ্বিন মাসের সংক্রান্তি অর্থাৎ ডাকসংক্রান্তি পর্যন্ত শনি ও মঙ্গলবার ধরে বিভিন্ন স্থানে নাগমাতার পূজা অনুষ্ঠিত হয়৷ গ্রামগঞ্জে তাই আজও দেবীর লীলাসম্বলিত জাতগান খুব জনপ্রিয়৷                              জাতগানের ভিডিও                কবিগানের সাথে এই জাতগানের কিয়দংশে সাদৃৃৃৃৃৃশ্য লক্ষ্য করা যায়৷ অষ্টাদশ-ঊনবিংশ শতকে কয়েকটি বিশেষ পর্যায় গেয়ে কবিগান শুরু করা হত৷ তৎকালীন কবিয়ালগণ প্রথমেই সখীসংবাদ পর্যায় গাইতেন৷ সখীসংবাদ ও দূতীসংবাদ কীর্তনের মাথুরলীলা সম্পর্কিত, যা মথুরাকেন্দ্রিক৷ মনসার জাতগানেও এই সখীসংবাদ ও দূতীসংবাদ পর্যা...