কবিগান ও বিদ্যাসাগর Kabigaan and Vidyasagar কবিয়াল গণেশ ভট্টাচার্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়৷ কবিগান বিষয়ে পণ্ডিত মহোদয়ের খুব বেশী মন্তব্যের উল্লেখ পাওয়া যায় না৷ তবে তিনি যে কবিগানের অনুরাগী ছিলেন একথা সত্য৷ কবিয়াল ভোলা ময়রা সম্বন্ধে তাঁর একটি মাত্র মন্তব্যই কবিগান বিষয়ক বিভিন্ন গ্রন্থাবলীতে লিপিবদ্ধ আছে৷ উক্ত বিদগ্ধ কবিয়ালের বাগ্মিতায় মুগ্ধ হয়ে পণ্ডিত মহাশয় বলেছিলেন— "বাং লা দেশের সমাজকে সজীব রাখিবার জন্য মধ্যে মধ্যে রামগোপাল ঘোষের ন্যায় বক্তার, হুতোম পেঁচার ন্যায় রসিক লোকের এবং ভোলা ময়রার ন্যায় কবিওয়ালার প...