Skip to main content

Posts

Showing posts from 2019

আই সি সি আর এ কবিগানের লড়াই..

কবিগান.. আই সি সি আর কলকাতায়..   কবিয়াল গণেশ ভট্টাচার্য                    রবীন্দ্রনাথ টেগোর সেন্টারে                         আই সি সি আর এ..       ভারত সরকারের বিদেশ মন্ত্রকের ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আই সি সি আর) এ সম্প্রতি এক মনোজ্ঞ কবিগানের লড়াই অনুষ্ঠিত হলো৷ গত ২৩ জুন সন্ধ্যে ৬ টায় কলকাতার রবীন্দ্রনাথ টেগোর সেন্টারের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানটি পরিবেশিত হয়৷ বাঁঁকুড়ার জনপ্রিয় কবিগানের দল "গণেশ কবিগান ট্রুপ" (যামিনী রামকিঙ্কর কবিগান ট্রুপ) কবিগানের ছন্দে ও যুক্তিতে সকলকে মুগ্ধ করেন, যে টিমটি আই সি সি আর অনুমোদিত একমাত্র কবিগানের দল৷ শ্রোতাদর্শকরা সকলেই অভিভূত৷  গত ২৬ জুন ২০১৭ আনন্দবাজার পত্রিকার 'কলকাতার কড়চা'য় প্রকাশিত খবর৷ #Kabigaan at   I C C R ...... Kolkata.

INAUGURATION OF KABIGAAN BROCHURE..

কবিগান ব্রশ্যুর এর উদ্বোধন হল কলকাতায় ..  কবিয়াল গণেশ ভট্টাচার্য       কলকাতায় রবীন্দ্রনাথ টেগোর সেন্টারের আই সি সি আর ভবনে সম্প্রতি "গণেশ কবিগান ট্রুপ" (যামিনী রামকিঙ্কর কবিগান ট্রুপ) এর 'কবিগান ব্রশ্যুর' এর উদ্বোধন হল৷ উদ্বোধন করলেন আই সি সি আর এর আঞ্চলিক অধিকর্ত্তা মাননীয় শ্রী গৌতম দে মহাশয়৷ ছবিতে সঙ্গে চারণকবি গণেশ ভট্টাচার্য্য৷   Inauguration of 'KABIGAAN  BROCHURE' in Kolkata .. #KABIGAAN Mr. Goutam De, Hon'ble Regional Director of Indian Council for Cultural Relations (I C C R), Ministry of External Affairs, Govt. of India, is inaugurating the Kabigaan Brochure of "GANESH KABIGAAN TROUPE" (JAMINI RAMKINKAR KABIGAAN TROUPE) at Rabindranath Tagore Centre of Kolkata. 

"বাঙলা উৎসব" মধ্যপ্রদেশে কবিগান..

SATURDAY, MAY 28, 2011 BANGLA UTSAV 2011 CONCLUDED            বাংলা উৎসব ২০১১  কবিয়াল গণেশ ভট্টাচার্য  ভোপালের রবীন্দ্রভবন প্রাঙ্গণে বাংলা উৎসবের সমাপ্তি হল গত ২২শে মে-র এক মনোরম সন্ধ্যায়। একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রী বারিদবরণ ঘোষের মননশীল আলোচনা, বাংলার হরেক রকম হস্তশিল্প উৎপাদের মনোহারি প্রদর্শনী, পশ্চিমবঙ্গ থেকে নিয়ে আসা রন্ধনশিল্পীদের হাতের তৈরি সুস্বাদু খাবার-সব মিলিয়ে উৎসব প্রাঙ্গণ ছিল জমজমাট। বাংলা উৎসব ২০১১-এর আয়োজক ছিলেন এম পি বঙ্গীয় পরিষদ, অনুষ্ঠান শুরু হয়েছিল গত ২০শে মে। সংগঠকদের মধ্যে প্লেনারি কমিটি প্রথমদিন উদবোধনী অনুষ্ঠানে প্রস্তুত করলেন একটি গবেষণা মূলক অডিও-ভিসুয়্যাল বৃত্তচিত্র‘মধ্যভারতে বাঙ্গালি-সেকাল ও একাল।’মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এবং বিশিষ্ঠ সাংবাদিক-বিধায়ক চন্দন মিত্রের উপস্থিতিতে শ্রীচৈতন্যদেব থেকে শুরু করে হালফিলের বন বিশেষজ্ঞ জে জে দত্ত--মধ্যপ্রদেশ গঠনে সবার অবদান বিবৃত করলেন সংগঠকেরা। এইদিন পরিবেশিত হল  জয়া আচার্যর একল নৃত্য, কাকলি সরকারের একল সঙ্গীত, অনুরেখা ঘোষের নির্দেশনায় প...